শপিং কার্ট
আপনার শপিং কার্ট খালি!

PrimeCommerce

PrimeCommerce-এ নতুন কী

PrimeCommerce-এ সেলাররা মাসে মাসে কী পেলেন, নতুনটা ওপরে, আর এরপর আমরা কী বানাচ্ছি।

অক্টোবর ২০২৬

২৩ অক্টোবর: Facebook আর Instagram

  • Facebook লগইন দিয়ে আপনার Facebook পেজ কানেক্ট করুন; প্রতিটা পেজের Instagram অ্যাকাউন্ট সাথেই আসে।
  • Messenger আর Instagram-এর মেসেজ আর কমেন্টের জন্য এক ইনবক্স, ফিল্টার, লেবেল, নোট, অ্যাসাইন আর স্নুজসহ।
  • চ্যাটেই অর্ডার: কনভারসেশনের পাশে ড্রাফট অর্ডার, চ্যাট থেকে পড়া ঠিকানা, ঝুঁকির চেক, ক্রেতার রিপ্লাই বা ফোনে কনফার্ম, তারপর ক্যাশ অন ডেলিভারি অর্ডার আপনার অর্ডার ডেস্কে।
  • প্রতিটা পেজের নিজস্ব Meta ক্যাটালগ, আর চ্যাটে প্রোডাক্ট কার্ড।
  • রাজি হওয়া ক্রেতাদের ব্রডকাস্ট, AI অটোমেশন, আর চ্যানেলে আপনার বিজনেস আর অ্যাড অ্যাকাউন্টের তালিকা।

২২ অক্টোবর: ফ্রি প্ল্যানে আরও বেশি

  • মাল রিসিভ (শুরুর স্টক আর নতুন মাল, সাপ্লায়ার লিস্ট ছাড়াই) এখন ফ্রি প্ল্যানেও।
  • স্টক গোনা এখন ফ্রি প্ল্যানেও।
  • ফ্রি প্ল্যানে এখন দ্বিতীয় একটা স্টক লোকেশন।

২১ অক্টোবর: বাংলায় প্যানেল

  • সেলার প্যানেল এখন ইংরেজির পাশাপাশি বাংলাতেও চলে। ভাষা বেছে নিন, প্যানেল সেই ভাষায় চলবে।

১৭ অক্টোবর: ক্যাশ অন ডেলিভারি

  • বাংলাদেশের ভেতরে চেকআউটে ক্যাশ অন ডেলিভারি, যখন বাস্কেটের সব সেলার COD নেন। COD নেবেন কি না, সেই সুইচ আপনার।
  • COD অর্ডারের ইউনিট হোল্ড থাকে, আর আপনি রিপ্লাই, কল বা কোড দিয়ে অর্ডার কনফার্ম করেন। হোল্ডের সময় পেরিয়ে গেলে অর্ডার ক্যানসেল হয়, কাস্টমারকে জানানো হয়।
  • ডিসপ্যাচের আগে কনফার্মেশন বাধ্যতামূলক করুন, আর বড় অর্ডারে অ্যাডভান্স চান: bKash বা Nagad-এ পাঠানো, ট্রানজেকশন আইডিসহ অর্ডারে লেখা।

১৭ অক্টোবর: কুরিয়ার

  • পাঠানোর দুই উপায়: আপনার নিজের কুরিয়ার অ্যাকাউন্ট (Settings → Couriers-এ API key, এনক্রিপ্ট করে রাখা), অথবা Ship with PrimeHat দিয়ে PrimeHat-এর অ্যাকাউন্টে, আমাদের টিম আপনার পিকআপ ঠিকানা যাচাই করার পর কুরিয়ারের খোলা পিকআপ স্টোর থেকে।
  • অর্ডার থেকেই ডিসপ্যাচ, একটা বা অনেকগুলো একসঙ্গে: পার্সেল বুক হয়, ট্র্যাকিং নম্বর থাকে, লেবেল প্রিন্ট হয়, আর একই ধাপে স্টক তাক থেকে কমে।
  • কুরিয়ারের আপডেট অর্ডারে আর কাস্টমারের Track Order পেজে দেখা যায়। ডেলিভারি না হলে আবার চেষ্টা করানো বা ফেরত আনা যায়; আংশিক ডেলিভারি ভাগ হয়ে যায়।
  • মেলানো যায় এমন COD: কুরিয়ারের স্টেটমেন্ট ইমপোর্ট করুন, কোন পার্সেল মিলল, কোনটা মিলল না, কোনটায় গরমিল দেখে তারপর বসান। Earnings পেজে প্রতিটা কুরিয়ারের ব্যালান্স দেখা যায়।

১৭ অক্টোবর: ধরন অনুযায়ী রিটার্ন

  • কুরিয়ারের ফেরত (RTO) আর কাস্টমারের রিটার্ন আলাদা থাকে।
  • ফেরত মাল কন্ডিশনসহ কোয়ারেন্টাইনে আসে, তারপর আবার বিক্রিতে যায়, রাইট-অফ হয়, বা মেরামতে রাখা হয়।
  • পণ্য, কুরিয়ার আর জেলা অনুযায়ী রিটার্ন রিপোর্ট, গ্রো থেকে।

১৬ অক্টোবর: স্টকের খাতা

  • স্টকের প্রতিটা বদল একটা মুভমেন্ট: কে, কী, কেন, কখন, আর তারপর কত রইল। ভুল হলে উল্টো মুভমেন্ট দিয়ে ঠিক করা হয়, এডিট করে মোছা হয় না।
  • কাস্টমার পেমেন্ট করার সময় চেকআউট ইউনিট হোল্ড করে, তাই একই ইউনিট দুবার বিক্রি হয় না; পেমেন্ট না হলে হোল্ড নিজে থেকেই ছেড়ে যায়।
  • সাইজ আর লোকেশন ধরে স্টক, দোকান খোলা রেখে স্টক গোনা, মাল রিসিভ, ফেরত মাল কোয়ারেন্টাইনে, ড্রাই রানসহ ইমপোর্ট, আর স্টকের মূল্য ও কম স্টকের রিপোর্ট।
  • গ্রো থেকে: সাপ্লায়ার আর পারচেজ অর্ডার, ট্রান্সফার, বারকোড আর লেবেল, সাইজ-রঙের ম্যাট্রিক্স, রিঅর্ডার পয়েন্ট আর রিঅর্ডার লিস্ট, স্টাফ রোল, বিদেশি মুদ্রায় ল্যান্ডেড কস্ট, আর পুরোনো স্টক, ডেড স্টক, ABC ও লাভের রিপোর্ট।
  • প্রো-এ: FIFO কস্ট, লট আর মেয়াদ, সিরিয়াল নম্বর আর IMEI, কনসাইনমেন্ট, ল্যান্ডেড কস্টের নিয়ম, চ্যানেল ধরে আলাদা স্টক, স্টকের সঙ্গে বিজ্ঞাপন থামানো, ডায়নামিক রিঅর্ডার পয়েন্ট আর ইনভেন্টরি API।

১৬ অক্টোবর: বাংলাদেশের ভেতরে ডেলিভারি

  • ঢাকা সিটির আর ঢাকার বাইরের ডেলিভারি চার্জ আপনি ঠিক করুন।
  • পিকআপ ঠিকানা যোগ করুন; আমাদের টিম সেগুলো যাচাই করে।

১৫ অক্টোবর: আপনার শপ পেজ

  • PrimeHat-এ আপনার নিজের পেজ: ট্যাব, সেকশন, কালেকশন, ফলোয়ার আর বাংলায় আপনার শপের পরিচয়।

যা আসছে

এখনো কোনো তারিখ নেই। যেটা চালু হবে, সেটা এই লিস্ট থেকে সরে যাবে।

নিজের ডোমেইন

আপনার নিজের ওয়েব ঠিকানায় আপনার শপ, একই প্যানেল থেকে চালানো।

ফোন নম্বর ধরে ডেলিভারির ইতিহাস

ক্যাশ অন ডেলিভারি অর্ডার কনফার্ম করার সময় ফোন নম্বর ধরে কাস্টমারের ডেলিভারির ইতিহাস।

কুরিয়ার বাছাইয়ের নিয়ম

প্রতিটা পার্সেলের জন্য কোন কুরিয়ার, তা ঠিক করার নিয়ম।

বান্ডেল আর কিট

কয়েকটা পণ্য মিলিয়ে একটা সেট বিক্রি, প্রতিটা অংশের স্টক ঠিক রেখে।

ঢাকা হাব

বেশি বিক্রি হওয়া পণ্য ঢাকায় রেখে সেখান থেকে পাঠানো। চার্জ আর চালুর তারিখ এখনো ঠিক হয়নি।

অনলাইনে প্ল্যান কেনা

প্যানেল থেকে নিজেই প্ল্যান বদলানো। ততদিন আমাদের সঙ্গে কথা বলুন, আমাদের টিম প্ল্যান সেট করে দেবে।

শুরু করা ফ্রি

PrimeHat-এ সেলার হিসেবে অ্যাপ্রুভ হলেই ফ্রি প্ল্যান আপনার।