PrimeCommerce
PrimeCommerce অর্ডার থেকেই আপনার কুরিয়ারে পার্সেল বুক করে। কনসাইনমেন্ট আর ট্র্যাকিং নম্বর রেখে দেয়, একই ধাপে শেলফ থেকে স্টক কমিয়ে দেয়, আর পার্সেলের ক্যাশ মেলানো পর্যন্ত খোঁজ রাখে। নিজের কুরিয়ার অ্যাকাউন্ট ব্যবহার করুন, অথবা PrimeHat-এর অ্যাকাউন্টে পাঠান।

ফ্রি প্ল্যানে প্রতিটি অর্ডার PrimeHat-এর কুরিয়ারে যায়। গ্রো ও তার ওপরের প্ল্যানে যতগুলো দরকার, ততগুলো।
ক্যাশ কে তোলে আর কোন পথে কী লাগে: PrimeHat-এ শিপিং।

কুরিয়ার নিজেই আপডেট পাঠায়, আর PrimeCommerce-ও খোঁজ নেয়: পার্সেল নতুন থাকতে প্রতি ১০ মিনিটে, তারপর প্রতি ৩০ মিনিটে। প্রতিটি আপডেট অর্ডারে দেখা যায়। ক্রেতা অর্ডার ট্র্যাক করুন পেজে পার্সেলের খবর পান, সহজ একটি স্ট্যাটাসে, যেমন পথে আছে, ডেলিভারির জন্য বের হয়েছে বা ডেলিভারি হয়েছে, কুরিয়ারের নিজের ভাষায় নয়।
নিজের কুরিয়ার অ্যাকাউন্টে COD পার্সেল ডেলিভারি হলে তার ক্যাশ হয়ে যায় কুরিয়ারের কাছে আপনার পাওনা। কুরিয়ার কী পেমেন্ট দিল, তা মেলাতে:
আয় পেজে প্রতিটি কুরিয়ারের হিসাব: কত ডেলিভারি হয়েছে, কত তোলা হয়েছে, কত সেটেল হয়েছে, আর কত এখনও পাওনা।

সেটিংস → কুরিয়ার-এ কুরিয়ারের মার্চেন্ট প্যানেল থেকে পাওয়া কি দিয়ে অ্যাকাউন্ট কানেক্ট করুন। সেভ করার আগে কুরিয়ারের সঙ্গে একবার টেস্ট করা হয়, এনক্রিপ্ট করে রাখা হয়, আর পরে আর কখনো দেখানো হয় না।
প্রতিটি পার্সেলের জন্য কোন কুরিয়ার যাবে, তা বেছে দেওয়ার নিয়ম। খবর পাবেন চেঞ্জলগে।
না। "PrimeHat দিয়ে পাঠান" বেছে নিলে আমাদের টিম আপনার পিকআপ ঠিকানা যাচাই করার পর পার্সেল যায় PrimeHat-এর কুরিয়ার অ্যাকাউন্টে। নিজের রেট চাইলে সেটিংস → কুরিয়ার-এ নিজের অ্যাকাউন্ট কানেক্ট করুন। দেখুন PrimeHat-এ শিপিং।
পার্সেলটি PrimeHat-এর কুরিয়ার অ্যাকাউন্টে থাকে, তাই কুরিয়ার যে ক্যাশ তোলে তা PrimeHat-কে দেয়। এরপর কী হয়, দেখুন PrimeHat-এ শিপিং।
নিজে থেকে কিছুই খরচের খাতায় যায় না। পার্সেলটি শুধু সেটেল হয় না: পরের কোনো স্টেটমেন্টে টাকা না আসা পর্যন্ত আয় পেজে সেটি ওই কুরিয়ারের কাছে আপনার পাওনা হিসেবেই থাকে। আর স্টেটমেন্টের যে লাইন আপনার কোনো ডেলিভারি হওয়া পার্সেলের সঙ্গে মেলে না, ড্রাই রানে সেটি "মেলেনি" দেখায়।